জয় নিশ্চিত হতেই আক্রমণ বিরোধীদের ওপর

0
151
JOY NISCHIT HOTE E AKROMAN BIRODHIDER OPOR
JOY NISCHIT HOTE E AKROMAN BIRODHIDER OPOR

দিকে দিকে তৃণমূলের জয় নিশ্চিত হতে কোথাও আক্রান্ত বিজেপি, কেথাও বা সিপিএম। গণনা চলাকালীনই বিষ্ণুপুরে সংঘর্ষে জড়িয়েছে তৃণমূল-বিজেপি।

স্লোগান, পাল্টা স্লোগানে বিষ্ণপুর হাইস্কুল ময়দানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ তৃণমূল কর্মীরা বাঁশ, লাঠি, রড নিয়ে বিজেপি শিবিরের দিকে তেড়ে যায়। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করে। বিজেপির জেলা সভাপতি সহ একাধিক গাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা। পাল্টা বিজেপিও বাঁশ, লাঠি নিয়ে প্রতিরোধ করে। পুলিশ, র‍্যাফ লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে বিজয়গড়ে সিপিএম পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ভেঙে দেওয়া হয়েছে পার্টি অফিসের দরজা, ছেঁড়া হয়েছে কাটআউট। খবর পেয়ে সেখানে পৌঁছয় সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। অন্যদিকে হাসনাবাদের বাসন্তীতলা এলাকায় বিজেপির কার্যলয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি। ভোটের ফলে সবুজ ঝড়ের আবাস পেতেই উত্তর থেকে দক্ষিণ উৎসবে মেতেছেন তৃণমূল কর্মীরা। তারমধ্যেই দিকে দিকে বিরোধীদের আক্রান্ত হওয়ার খবর মিলেছেন।