
চিতাবাঘের হামলায় মৃত্যু হয়েছে এক নাবালিকার। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ির নাগরাকাটারা খেরকাটা গ্রামে। পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকা কলাবাড়ি-খেরকাটা বিএফপি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত।
স্থানীয় সূত্রে খবর, বাড়ি লাগোয়া গ্রহরাজ মন্দিরে পুজো হচ্ছিল ৷ সেখান থেকে ফিরে কলতলায় গিয়েছিল হাত-পা ধুতে ৷ সেই সময় ওই নাবালিকার ওপর অর্তর্কিতে হামলা চালায় চিতাবাঘটি। গলায় কামড় দিয়ে টেনে নিয়ে যায় পাশের ডায়নার জঙ্গলে। স্থানীয়রা টের পেতেই জঙ্গলের দিকে এগিয়ে যান। ফোঁটা ফোঁটা রক্ত দেখার খানিক পর নাবালিকার খোবলানো দেহ উদ্ধার হয়। মেয়েটির দেহ উদ্ধারের পর বনকর্মীরা সেখানে পৌঁছলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা।
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল








