গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Jalpaiguri জলপাইগুড়িতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পুলিশ অফিসার

    জলপাইগুড়িতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পুলিশ অফিসার

    0
    748
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক পুলিশ অফিসার।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলায়।

    লিখিত অভিযোগের ভিত্তিতে রাজগঞ্জ থানার সেকেন্ড অফিসার সুব্রত গুণকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,শিলিগুড়ির বাসিন্দা এক মহিলা ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন।ওই মহিলার অভিযোগ, একটি মামলার জন্য তাঁকে রাজগঞ্জে ডেকে পাঠিয়েছিলেন সেকেন্ড অফিসার সুব্রত গুণ। তাঁকে জেরা করা হয়। পরবর্তীতে তাঁকে মানসিক চাপ দিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুক্রবার ওই মহিলা শিলিগুড়ি মহিলা থানায় ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। শিলিগুড়ি থেকে সেই অভিযোগ, জলপাইগুড়ি মহিলা থানায় পাঠানো হয়।অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেছিল জেলা পুলিশ-প্রশাসন। রাজগঞ্জ থানার ওই সেকেন্ড অফিসারকে প্রথমেই ক্লোজ করে তাঁর বিরুদ্ধে তদন্তও শুরু হয়। সোমবার সুব্রত গুণকে গ্রেপ্তার করা হয়েছে।

    ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। পুলিশের বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ সামনে আসায় জোর গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। পুলিশ তদন্তের স্বার্থে এই বিষয়ে এখনই কিছু বলতে চাইছে না।