জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনে তাণ্ডব দুষ্কৃতীদের : শিবপ্রেমানন্দ

0
392
Ramkrishna Mission Jalpaiguri rioting miscreants Sivapremananda
Ramkrishna Mission Jalpaiguri rioting miscreants Sivapremananda

৩৫ জন দুষ্কৃতী মুখঢাকা অবস্থায় হামলা চালিয়েছিল শিলিগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমের শাখা সেবক হাউসে। এমনই ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের প্রধান প্রেমানন্দজি মহারাজ।

তিনি বলেছেন, দু’জন নিরাপত্তা কর্মী-সহ সাতজনকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। তিনি আরও দাবি করেছেন, দুষ্কৃতীদের হাতে রড, কাটারি ও আগ্নেয়াস্ত্র ছিল। প্রথমে আশ্রমের দুই নিরাপত্তারক্ষীকে বন্দি করে। এর পর দোতলায় উঠে ৫ জন কর্মীকে আটক করে। ওই দুষ্কৃতীরা আশ্রমের নিরাপত্তারক্ষী ছাড়াও বেশ কয়েক জন কর্মীকে মারধর করে। তাঁদের আশ্রম ছাড়ার হুমকি দেয়। নচেত বিপদ হতে পারে বলে শাসায়। আশ্রম কর্মীদের মোবাইল ফোনগুলি কেড়ে নেয় এবং সিসিটিভি ক্যামেরাগুলিকে ভেঙে দিয়ে যায়। পরে ওই সাতজনকে এনজেপি রেল স্টেশন ও অন্যত্র ছেড়ে দেয়। তিনি আরও জানান, সেবক হাউজ রামকৃষ্ণ মিশনের নথিভুক্ত সম্পত্তি। এই বাড়িটিকে সেবামূলক কাজে ব্যবহার করছেন তারা। রামকৃষ্ণ মিশন আশ্রমের তরফে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ করেছেন জলপাইগুড়ি আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দ।