জলমগ্ন দুবাইয়ে বাতিল ভারতগামী ১৩ বিমান

0
379
13 India bound flights canceled in flooded Dubai
13 India bound flights canceled in flooded Dubai
ভারী বর্ষণে বাসভাসি অবস্থা দুবাইয়ে। শহরের প্রায় অধিকাংশ জায়গা জলের তলায় চলে গিয়েছে।
শপিং মল থেকে শুরু করে মেট্রো স্টেশনগুলিতেও জল থইথই করছে। রাস্তার মধ্যে গাড়ি আটকে পড়েছে জলের মধ্যে। যাত্রীদের গাড়ি ঠেলতেও দেখা যাচ্ছে। এক দিনের বৃষ্টিতে বিপর্যস্ত দুবাইয়ের জনজীবন। বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেও জল থইথই করছে। রানওয়ে থেকে শুরু করে বিমানবন্দরে ঢোকার রাস্তা, গাড়ি পার্কিংয়ের এলাকা সবই জলের নীচে। যার জেরে বিপর্যস্ত বিমান পরিষেবা। কিছু বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে, কয়েকটি বিমান দেরিতে চলছে। এছাড়াও অনেক বিমান বাতিল করা হয়েছে। তারমধ্যে ভারত থেকে দুবাইগামী ১৫টি বিমান বাতিল করেছেন দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ। পাশাপাশি দুবাই থেকে ভারতগামী ১৩টি বিমানও বাতিল করা হয়েছে।বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, খুব প্রয়োজন ছাড়া যেন কেউ দুবাই না আসে।