জলসঙ্কট : অনশনে অতিশী, শুভেচ্ছা কেজরিওয়ালের 

0
682
Water crisis  hunger strike greetings Kejriwal
Water crisis hunger strike greetings Kejriwal
জলসঙ্কট সমাধানের দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন দিল্লির শিক্ষামন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী মারলেনা। 
তাঁর সঙ্গে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-পত্নী সুনীতা কেজরিওয়াল, আপ সাংসদ সঞ্জয় সিং, দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ-সহ আপ নেতৃত্ব। অতিশী মারলেনার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জেল থেকে দেওয়া এক বার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, তীব্র তাপপ্রবাহের সময় মানুষ কী ভাবে জলসঙ্কটে ভুগেছেন, তা টিভিতে দেখে তিনি খুবই মর্মাহত। তৃষ্ণার্তকে জল দেওয়া সংস্কৃতি। দিল্লি প্রতিবেশী রাজ্যগুলির থেকে জল পায়। এই কঠিন পরিস্থিতিতে তাঁরা প্রতিবেশী রাজ্যগুলির থেকে সাহায্য আশা করেছিলেন। কিন্তু হরিয়ানা সরকার দিল্লিতে পাঠানো জলের ভাগ অনেকটাই কমিয়ে দিয়েছে। যদিও দুই রাজ্যে ভিন্ন দলের সরকার রয়েছে, তবুও এই সঙ্কটের সময় জল নিয়ে রাজনীতি করা ঠিক নয়।তীব্র গরমের কারণে দিল্লির অনেক জায়গাতেই পানীয় জলের অভাব দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে অতিশী মারলেনা দিল্লির জলসঙ্কট মেটানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছেন।