
জলহীন শিলিগুড়িতে কলসি নিয়ে পুরসভার সামনে বিক্ষোভ দেখাল বিজেপির মহিলা মোর্চা। দলের কর্মীদের নিয়ে পুরসভার সামনে গিয়ে বিজেপির বিক্ষোভের নেতৃত্বে ছিলেন ডাবগ্রাম ফুলবাড়িবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়।
মাটির কলসি পুরসভার সামনে নিয়ে গিয়ে ভেঙে ফেলেন তাঁরা। শিলিগুড়ি পুরসভার সামনে বিজেপির মহিলাদের উপস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠে। মেয়রের সঙ্গে দেখা করতে চাইলে বাধা দেয় পুলিশ। এরপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। মেয়র গৌতম দেবের পদত্যাগেরও দাবি করেছেন বিজেপির মহিলা কর্মীরা।







