জলাভূমি ভরাট : নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের তৃণমূলের

0
239
Swamp filling Trinamool filed a complaint at Narendrapur police station
Swamp filling Trinamool filed a complaint at Narendrapur police station

দক্ষিণ চব্বিশ পরগনার সর্বত্র জোলা জমি নয়নজুলী পুকুর ভরাট চলছে,আর বারবারই অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। তবে ভোটের আগে এবার অন্য ভূমিকায় দেখা গিয়েছে রাজপুর সোনারপুর পৌরসভার কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্তকে।

অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার গড়িয়ার নতুন দিয়া পাড়ার তিন নম্বর ওয়ার্ডে জলাভূমি ভরাটের কাজ চলছিল। মেটিয়াবুরুজ এলাকার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই ঘটনায় পৌরসভা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজপুর সোনারপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেন গুপ্ত। কাউন্সিলর জানিয়েছেন পুকুর ভরাট বন্ধে তিনি একই সাথে পৌরসভায়, বিধায়কের কাছে ও নরেন্দ্রপুর থানায় অভিযোগ জানিয়েছেন। পৌর পিতার কাছ থেকে অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে পুরসভাও। অভিযোগ টিকা সাউ নামে এক ব্যক্তি জোর করে জলাভূমি ভরাট করছে এবং সেখানে বাড়ি তৈরি করছে। বিষয়টি জানতে পেরে ঘটনার প্রতিবাদ করে এই পুকুরের মালিকানার অন্যতম শরীক ভোলা সাউ। তার বক্তব্য, এলাকার বাসিন্দারা এই পুকুর ব্যবহার করতেন সেই পুকুর জোর করে ভরাট করা হচ্ছে। বর্তমানে পুকুরের বেশিরভাগ অংশই মাটি ফেলে বুঝিয়ে দেওয়া হয়েছে এখন আর তারা ব্যবহার করতে পারেন না। যাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ সেই পরিবারের সদস্য টগর সাউ জানান তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। রাজপুর সোনারপুর পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবাশীষ দাস জানান তারা পুকুর ভরাটের অভিযোগ পেয়েছেন বিষয়টি তারা খতিয়ে দেখছেন।