জল কমেছে ফারাক্কায়, মানছে ঢাকা

0
160

প্রাকৃতিক কারণেই জল কমছে পদ্মায়। মঙ্গলবার ফরাক্কা বাঁধ পরিদর্শনের পর ভারতের দীর্ঘদিনের দাবি মেনে নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধিরা। নানা সময়ই গঙ্গা-পদ্মা জলবণ্টন চুক্তি নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ অভিযোগ করে এসেছে, তারা শুখা মরসুমে ফরাক্কা বাঁধ থেকে পর্যাপ্ত জল পায় না। যদিও ভারত বারবার জানিয়েছে, জলপ্রবাহের স্বাভাবিক ওঠানমামার কারণেই জলের পরিমাণ কমবেশি হয়ে থাকে।