জল সঙ্কটে দিল্লি, হরিয়ানার মুখ্যমন্ত্রীকে চিঠি অতিশীর 

0
218
Letter to Chief Minister of Delhi Haryana on water crisis
Letter to Chief Minister of Delhi Haryana on water crisis

হরিয়ানা জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি না করলে দিল্লির পরিস্থিতি আরও খারাপ হবে। আশঙ্কা প্রকাশ করে হরিয়ানার মুখমন্ত্রী নায়াব সিং সাইনিকে চিঠি লিখেছেন দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মারলেনা।

একই সঙ্গে তিনি দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকের সময়ও চেয়েছেন। রবিবার এক্স হ্যান্ডলে অতিশী মারলেনা জানিয়েছেন, মুনক খালের মাধ্যমে ১ হাজার ৫০ কিউসেক জল পাওয়ার কথা দিল্লির। কিন্তু সেই পরিমাণ জল ছাড়া হচ্ছে না। পরিবর্তে ৮৪০ কিউসেক জল দেওয়া হচ্ছে। রবিবার থেকেই যদি জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি না করা হয়, তা হলে আগামী এক-দু’দিনের মধ্যেই দিল্লির পরিস্থিতি আরও খারাপ হবে। তাই লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে জরুরি ভিত্তিতে দেখা করে বিষয়টি আলোচনা করার জন্য সময় চেয়েছেন অতিশী মারলেনা। লেফটেন্যান্ট গভর্নরকে এই বিষয়ে হস্তক্ষেপ করারও আর্জিও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবারই হিমাচল প্রদেশ এবং হরিয়ানা সরকারকে দিল্লির জন্য জল ছাড়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।গরমের সঙ্গে তাপপ্রবাহ চলছে দিল্লিজুড়ে, তারমধ্যে জলসঙ্কট ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। রাজধানীর বিভিন্ন প্রান্তে জলের জন্য হাহাকার চলছে। দিল্লির আম আদমি পার্টির সরকার এই পরিস্থিতির জন্য হরিয়ানা সরকারকে দায়ী করছে। আপের অভিযোগ, হরিয়ানা সরকার যমুনায় জল ছাড়ার পরিমাণ কমিয়ে দিয়েছে।