
ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক-র ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। জাদুঘরে বোমা রাখা আছে বলে ইমেলে হুমকি পৌঁছয় লালবাজারে।
জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই মঙ্গলবার সকালে জাদুঘরে পর্যটকরা ছিলেন। সেই সময় আচমকা কর্তৃপক্ষের নজরে আসে হুমকি মেল। ওই মেলে জানানো হয়েছে, জাদুঘরে রয়েছে বোমা। খবর পাওয়ামাত্রই সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান মিউজিয়ামে ছুটে যান পুলিশের শীর্ষ আধিকারিকরা। পাঠানো হয় বম্ব স্কোয়াডকেও। দ্রুত মিউজিয়াম খালি করে দেওয়া হয়। সেই সময় জাদুঘরে ছিলেন বিদেশি পর্যটকরাও। পুলিশের তরফে জানানো হয়েছে, যে আইডি থেকে মেল এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এই হুমকি বার্তা ভুয়ো হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। তবে গোটা বিষয়টা স্পষ্ট হলে তবেই ফের পর্যটকদের জন্য খোলা হবে জাদুঘরের দ্বার।





