জামিন মিললেও পিপি-র ঘরে সময় কাটিয়ে বিতর্কে সোহম

0
159
fer bitorke sohom
fer bitorke sohom

নিউটাউনে রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় সোহম চক্রবর্তীকে আগাম জামিন দিয়েছে আদালত। ২ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে বারাসত আদালত।

এ দিকে রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগে বারাসত কোর্টে আগাম জামিন চাইতে গিয়েও বিতর্কে অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। সরকারি আইনজীবী পিপি-র ঘরে সময় কাটানো নিয়ে প্রশ্ন তুলেছেন বারাসত বার অ্যাসোসিয়েশনের সভাপতি ভাস্কর রায় সহ আইনজীবীদের একাংশ। তাঁদের বক্তব্য একজন অভিযুক্ত কিভাবে সরকারি আইনজীবীর চেম্বারে বসতে পারেন। নিউটাউনে রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগে আদালতে আত্মসমর্পণের পর আগাম জামিনের আবেদন করেছেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম। অভিযোগ আগাম জামিনের আবেদনের পর সোহম অন্তত ২ ঘণ্টা পিপির রুমে বসে অপেক্ষায় ছিলেন। তাঁর পর সেখান থেকে বেরিয়ে যান। সোহম পূর্ব পরিচিত তাই এসেছিলেন বলে দাবি করেছেন সরকারি আইনজীবী শান্তময় বসু। মামলা নিয়ে কোনও কথা হয়নি বলে দাবি করেছেন সরকারি আইনজীবী।