গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Malda জাল আধার কার্ড, গ্রেফতার ২ ব্যক্তি 

    জাল আধার কার্ড, গ্রেফতার ২ ব্যক্তি 

    0
    171
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অনলাইন সার্ভিসের দোকানে অসমের এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পাসওয়ার্ড ব্যবহার করে অবৈধভাবে আধারকার্ড তৈরির অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ।
    পুলিশ সূত্রে খবর, ধৃত উৎপল মণ্ডল ও সুদীপ্ত মণ্ডল। জানা গিয়েছে, অলনাইন সার্ভিসের দোকানে অসমের এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পাসওয়ার্ড ব্যবহার করে অবৈধভাবে আধারকার্ড তৈরির অভিযোগ উঠেছে ওই দু’জনের বিরুদ্ধে। রবিবার রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ ওই দোকানে হানা দিয়ে তাদের দু’জনকে গ্রেফতার করে।
    সেই সঙ্গে দোকান থেকে প্রায় ৭০টির মতো আধারকার্ডের নথি সহ বেশকিছু বৈদ্যুতিন সামগ্রী বাজেয়াপ্ত করে নিয়ে যায়।জাল আধার তৈরি করা হত এখানে। প্রচুর জাল আধার তৈরি হয়েছে বলেই সূত্রের খবর।