জাস্টিস ফর বগুলা, থানায় বিক্ষোভ বিজেপি সাংসদ-বিধায়কের

0
239
JUSTICE FOR BAGULA
JUSTICE FOR BAGULA
জাস্টিস ফর বগুলা স্লোগানে নাবালিকার রহস্যমৃত্যুতে থানায় বিক্ষোভ দেখালো বিজেপি। বৃহস্পতিবার বগুলায় রেললাইন থেকে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়।
এরপরেই ধর্ষণ এবং পরিকল্পনা করে খুনের অভিযোগে সুর চড়ান বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। বিজেপির দাবি নাবালিকাকে ধর্ষণ করে সাজিয়ে গুছিয়ে রেললাইনে শুয়ে রাখা হয়েছিল, যাতে এটিকে আত্মহত্যার ঘটনা বলে চালানো যায়। রেললাইন থেকে অনাথ ওই নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় বগুলা থানা ঘেরাও করে নাবালিকার মৃত্যুতে অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তির দাবি তুলেছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক অসীম বিশ্বাস। আত্মীযস্বজনের দাবি বৃহস্পতিবার বান্ধবীর বাড়ি যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা। এরপর সেদিন রাতে আর বাড়ি ফেরেনি। পরের দিন রেললাইন থেকে দেহ উদ্ধার হয়। নাবালিকার পরনে যে পোশাক ছিল সেই ধরণের পোশাক মেয়ে পরত না বলে দাবি আত্মীয়স্বজনের।