জিএসটি : অমিত মিত্র-র ভুল, ছিল ব্লান্ডার, স্বীকার মুখ্যমন্ত্রীর

0
104

জিএসটি নিয়ে রাজ্যের তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র-র কথায় ভুল বুঝেছিলেন। এমনটাই স্বীকার করে উত্তরকন্যা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জিএসটি মেনে নেওয়া বড় ব্লান্ডার হয়েছিল। তাঁর বক্তব্য, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ইতিবাচক মনোভাব নিয়েই তাঁর নেতৃত্বাধীন রাজ্য সরকার জিএসটি মেনে নিয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি মনে করছেন, ওই মেনে নেওয়া বড় ব্লান্ডার হয়েছিল। মুখ্যমন্ত্রী এ-ও জানিয়েছেন যে, জিএসটি যখন শুরু হয়, তখন রাজ্যের তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র তাঁকে অভিন্ন করকাঠামো সম্পর্কে বুঝিয়েছিলেন।