জিএসটি প্রত্যাহারে সংসদ চত্বরে বিক্ষোভ বিরোধীদের

0
138
Protesters in the parliament square to withdraw GST
Protesters in the parliament square to withdraw GST

মমতার বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত স্বাস্থ্য ও জীবন বিমার পর ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবিতে সংসদ চত্বরে প্রতিবাদ দেখিয়েছেন তৃণমূল সংসদরা। পাশে ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ বিরোধী জোটের অন্যান্য দলের সাংসদরাও।

 

অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের মকরদ্বারের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার জিএসটি প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনে নামার কথাও বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের  এই অবস্থানকেই স্বাগত জানিয়ে পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। সেইমতো মঙ্গলবার ধিবেশন শুরুর আগেই বিক্ষোভ প্রদর্শন করেছেন বিরোধী জোটের সাংসদরা। উল্লেখ্য, জিএসটি প্রত্যাহারের আবেদন এসেছে বিজেপির অন্দরমহল থেকেও। কেন্দ্রীয় সরকারের মন্ত্রী নিতিন গডকড়ীও জীবন বিমা ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামকে পণ্য ও পরিষেবা করের আওতায় না রাখার অনুরোধ জানিয়েছেন।