
দেশের জিডিপি হার বেড়ে দাঁড়িয়েছে ৭.৮ শতাংশে। ২০২৩-২৪ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকের এই হিসেবের পরই উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, এটা স্রেফ ট্রেলার। ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের তথ্য দেশের অর্থনীতির গতিতে জোয়ার এনেছে। আগামীতে আরও বাড়বে। দেশের পরিশ্রমী মানুষদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ২০২৩-২৪ সালে দেশের বৃদ্ধি ৮.২ শতাংশ। জিডিপির অগ্রগতিতে ইঙ্গিত দেশ দ্রুত বিশ্বের প্রধান অর্থনীতি হওয়ার দিকে এগোচ্ছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার কন্যাকুমারীর বিবেকানন্দে রকে সাধনা করেছেন মোদী।গত ফেব্রুয়ারিতে বাজেট অধিবেশনের আগেই কেন্দ্রের তরফে পূর্বাভাস করা হয়, আগামী ৩ বছরে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে। প্রধানমন্ত্রীর পোস্টেও সেই দাবি স্পষ্ট।
