জি-৭ সামিটে বাইডেনকে আলিঙ্গন মোদির

0
198
Modi hugs Biden at G 7 summit
Modi hugs Biden at G 7 summit

ইটালিতে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আন্তর্জাতিক এই সামিটে উপস্থিত রয়েছেন বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারাও।

সেখানেই সকলের সঙ্গে খোশ মেজাজে ধরা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। একদিকে যেমন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেখেই জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করেন, অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর হাতে হাত রেখে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। শুধু তাই নয় সম্মেলনের ফাঁকেই বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসার পর এটাই মোদির প্রথম বিদেশ সফর। ইটালির প্রধানমন্ত্রীর জর্জিয়া মেলোনির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসাবে ৫০তম জি-৭ সামিটে যোগ দিয়েছেন নমো। এই সম্মেলনের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘদিন পর বন্ধুকে দেখে জড়িয়ে ধরেন তিনি।এর পর বৈঠকে বসেন দুজনে।যা নিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন,মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ সবসময়ই খুব আনন্দের।আগামিদিনে দুদেশের সম্পর্ক আরও মজবুত করতে ও বিশ্বের উন্নতি সাধনে আমরা একযোগে কাজ করবেন।অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদিকে কথা বলতে দেখা গিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও। হাতে হাত রেখে সৌজন্য বিনিময় করেছেন তাঁরা। উল্লেখ্য, চব্বিশের নির্বাচনে জয়লাভ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী।কিন্তু শুভেচ্ছাবার্তায় ভারতকে খানিক খোঁচা দিয়েছিলেন তিনি। তুলেছিলেন মানবাধিকার প্রসঙ্গ। যার উত্তরে ধন্যবাদ জানিয়েও পালটা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মনে করিয়ে দিয়েছিলেন, একযোগে কাজ করতে গেলে পারস্পরিক সম্মান বজায় রাখা সবার আগে জরুরি। তবে আগামিদিনে দুদেশের সম্পর্কের উন্নতি ঘটিয়ে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছিলেন দুজনেই।