
তৃণমূলের বিজয়া সম্মিলনীতে ব্রাত্য হয়ে পাল্টা বড়ঞার বিধায়ক জীবনকুঞ্জ বিজয়া সম্মিলনী করেছেন। আর সেই মঞ্চে উপস্থিত হয়ে জেলা সভাপতির বিরুদ্ধে সুর চড়িয়েছেন আরেক ব্রাত্য বিধায়ক হুমায়ুন কবির।
ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেছেন ২০২৬-এ অপূর্ব সরকারের বিরুদ্ধে প্রয়োজনে নির্দল প্রার্থী দাঁড় করানোর হুঁশিয়ারি দিয়েছেন। কিভাবে ২০২৬এ বিধানসভা যাবেন অপূর্ব সরকার তা দেখে নেবেন।
মুর্শিদাবাদ-বহরমপুরে সাংগঠনিক জেলা তৃণমূলের উদ্যোগে বিজয়া সম্মিলনীতে ডাক পাননি বড়জ্ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এরপরেই বুধবার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা নিজের উদ্যোগে বিজয়া সম্মিলনী করেছেন।
ছবি সৌজন্যে : নিজস্ব
