
জীবনতলায় কার্তুজকাণ্ডের মধ্যেই মুর্শিদাবাদের বহরমপুর থেকে বিপুল অস্ত্রের ভাণ্ডার খোঁজ পেয়েছে পুলিশ। ৪টি দেশি পিস্তল, ৮টি ম্যাগাজিন ও ১৩০ রাউন্ড কার্তুজ সহ জলঙ্গির বাসিন্দা সোহান রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।
বহরমপুর স্টেডিয়াম লাগোয়া এলাকা অস্ত্র পাচারের উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল সোহান। সেখান থেকেই তাঁকে অস্ত্র সহ পাকড়াও করে তদন্তকারী অফিসাররা। এর আগে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় বেঙ্গল এসটিএফের তল্লাশিতে ১৯০ টি সেভেন এমএম পিস্তলের কার্তুজ। ৯টি বারো বোরোর কার্তুজ এবং বারো বোরের ডাবল ব্যারেল বন্দুক উদ্ধার হয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে হাসনাবাদে হানা দিয়ে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য আব্দুল সেলিম গাজিকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। তাঁর কাছ থেকে ডবল ব্যারেল বন্দুক উদ্ধার হয়েছিল। ইতিমধ্যেই বেঙ্গল এসটিএফ আব্দুল গাজিকে হেফাজতে নিয়েছে।
এরপরেই এই চক্রে বিবাদীবাগের অস্ত্রের দোকানে হানা দেয় বেঙ্গল এসটিএফ। রেজিস্টার বাজেয়াপ্ত করে। এই ঘটনায় অস্ত্রের দোকানের ২ কর্মীকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ
