গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk জীবনতলায় ভেড়ি মালিককে পিটিয়ে খুন, গ্রেফতার ২

    জীবনতলায় ভেড়ি মালিককে পিটিয়ে খুন, গ্রেফতার ২

    0
    251
    Sheep owner beaten to death in living room arrested 2
    Sheep owner beaten to death in living room arrested 2

    দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় ভেড়ি মালিক’কে পিটিয়ে খুনের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এখনও মূল অভিযুক্ত অধরা।

    তার স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার জীবনতলার সারেঙ্গাবাদ গ্রাম পঞ্চায়েতের পিয়াদাপাড়ায় ভেড়ি মালিক আবদার সুকুর পিয়াদাকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে আরেক ভেড়ি মালিক মাজেদ লস্করের বিরুদ্ধে। মৃতের পরিবারের অভিযোগ, দুটি ভেড়ির মাঝে আলপথে খেজুর গাছের ডাল কাটা নিয়ে গত কয়েকমাস ধরেই বিবাদ চলছিল। এর জেরেই সোমবার ভেড়ি মালিক আবদার সুকুর পিয়াদাকে গাছের ডাল, রড দিয়ে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে বছর চল্লিশের ভেড়ি মালিককে মৃত বলে ঘোষণা করা হয়। রাতে মৃতের বাড়িতে যান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা।