জীবনের প্রথমবার ভোট দিলেন মনু ভাকের

0
161
হরিয়ানা বিধানসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন শুটার মনু ভাকের। তাঁর পরনে ছিল আকাশী নীল রঙের সালওার-কমিজ।
ভোটাধিকার প্রয়োগের পরে তিনি বলেছেন, তিনি  প্রথমবার ভোট দিয়েছেন। এদেশের যুবসমাজের অংশ হিসেবে এটা দায়িত্ব যে সবথেকে যোগ্য প্রার্থীকে আমরা ভোট দেওয়া। ছোট পদক্ষেপই বড় লক্ষ্যে পৌঁছে দেয়। হরিয়ানার ৯০টি কেন্দ্রে এক দফাতেই ভোট হচ্ছে। আগামী মঙ্গলবার, ৮ অক্টোবর ভোটের ফল ঘোষণা করা হবে। হরিয়ানায় মূল লড়াই শাসকদল বিজেপি এবং বিরোধী কংগ্রেসের মধ্যে। ঘোড়ার পিঠে চেপে কুরুক্ষেত্রের ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন বিজেপি সাংসদ নবীন জিন্দল। ঘোড়ায় চেপে ভোট দিতে আসা প্রসঙ্গে তিনি বলেছেন, এই ঘটনাকে শুভ মনে করা হয়। সাংসদের মা সাবিত্রী জিন্দল হিসার থেকে লড়ছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন, হিসারের উন্নযনের জন্য কাজ করতে চান তাঁর মা। জনগণের সিদ্ধান্তকে শিরোধার্য বলে মানেন তিনি। বিজেপি যে টানা তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে সে বিষয়ে আশাপ্রকাশ করেছেন সাংসদ।