
তারিখ রাত জাগো কলকাতা অভিযানে পূর্ণ সমর্থন রয়েছে বিজেপির।
শ্যামবাজারে বিজেপির ধর্ণা কর্মসূচি থেকে এমনই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপির সভাপতি বলেছেন, জুনিয়র চিকিৎসকদের সমস্ত কর্মসূচিতে তিনি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীকে আহ্বান জানাচ্ছেন। সার্বিকভাবে সেইসঙ্গে লালবাজার অভিযানে যদি পুলিশের দমনপীড়ন লক্ষ্য করা যায় সেক্ষেত্রে জুনিয়র চিকিৎসকদের সমস্ত রকমের আইনের সাহায্য দেওয়া হবে বলেও জানিয়েছেন সুকান্ত মজুমদার। এদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ধর্ণা কর্মসূচি নিয়েছে, যাতে করে নির্যাতিতা সঠিক বিচার পায়। পাশাপাশি মুখ্যমন্ত্রী কোনোদিনও তাঁর দেওয়া প্রতিশ্রুতি রাখেননি বলেও খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ। একইসঙ্গে সিবিআই-র ভূমিকা নিয়ে তৃণমূল যে প্রশ্ন তুলেছে তা একপ্রকার অবান্তর ও যুক্তিহীন।
