
ফের কালীঘাটের বাড়িতেই জুনিয়র চিকিৎসকদের বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৫টায় বৈঠকের কথা বলে চিকিৎসকদের কাছে চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিব।
ইমেলে বলা হয়েছে, গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ১০ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে। নাগরিক হিসাবে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা আমাদের কর্তব্য। তাই এটা আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক করানোর জন্য আমাদের তরফে পঞ্চম এবং শেষতম চেষ্টা। খোলামনে আলোচনার জন্য কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়িতে আমন্ত্রণ জানানো হচ্ছে। সুচিন্তার জয় হবেই। আপনাদের আগের দিনের বক্তব্য অনুযায়ী, এই বৈঠকের কোনও ভিডিয়োগ্রাফি বা সরাসরি সম্প্রচার হবে না। ইমেলে আরও বলা হয়েছে, সোমবার বিকাল ৫টায় কালীঘাটে বৈঠকের আয়োজন করা হয়েছে। আগের দিন ডাক্তারদের যে প্রতিনিধিরা বৈঠকের জন্য কালীঘাটে এসেছিলেন, তাঁদেরই সোমবারও আসতে অনুরোধ করা হচ্ছে।









