
ঠাকুর দেখার পাশাপাশি সাধারণ মানুষকে জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে যাওয়ার পরামর্শ দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দাস।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ৭৫ বছর উদযাপিত অনুষ্ঠানে উপাচার্য বলেছেন, ছোট ছেলেমেয়েরা, ভাই-বোনেরা অনশন করছে, ঠাকুর দেখতে বেরিয়ে আগে একবার অনশন মঞ্চে যাবেন। প্রতিবাদটা ভুলে যাবেন না। এর প্রসঙ্গ ধরেই সাংবাদিকদের উদ্দেশেও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন শান্তা দাস। তাঁর কথায় উঠে আসে সাংবাদিকতার দৃঢ়তার দিক। তিনি বলেন, একটা অসৎ শাসক ও নীতিহীন সাংবাদিকতা দেশকে ডুবিয়ে দিত পারে। কিন্তু একটা সৎ সাংবাদিকতা অসৎ শাসককে ক্ষমতা থেকে তুলে ফেলে দিতে পারে।
