
কর্মবিরতি জারি রেখে মানুষের কষ্ট বাড়াবেন না, মহালয়ার দিন জুনিয়র ডাক্তারদের এমনই বার্তা দিয়েছেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ জহর সরকার।
আর জি করের বিচার এবং নিরাপত্তা সংক্রান্ত দাবিতে তিনি যে আন্দোলনকারীদের পাশে রয়েছেন, এক্স পোস্টে লিখেছেন সেকথাও। এক্স পোস্টে জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে জহর লিখেছেন, প্রিয় ডাক্তারদের আন্দোলনের সঙ্গে তিনি আছেন। তাই সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। তবে এবার কাজে ফিরুন, এভাবে মানুষের কষ্ট বাড়াবেন না। বস্তুত, রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। তার ওপর পুজোর মরসুম। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে গরিব মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছেন।









