জেএনএম-র ৭৭ চিকিৎসকের গণইস্তফা 

0
211
আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার গণইস্তফা দিয়েছেন নদিয়ার কল্যানীর জেএনএম হাসপাতালের প্রায় ৭৭ জন চিকিৎসক।
সোমবার সকাল থেকেই গণ ইস্তফা পত্রে স্বাক্ষর করছেন চিকিৎসকরা।
বস্তুত কল্যাণী মেডিক‍্যাল কলেজের চিকিৎসকরা রবিবারই সিদ্ধান্ত নিয়েছিলেন আর জি কর ঘটনার প্রতিবাদ এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে ইস্তফা দেবেন। সেইমতোন পথেই হাঁটলেন তারা। অন্যদিকে, ১২ ঘণ্টার প্রতীকি অনশনে মেডিক‍‍্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। যার জেরে বন্ধ রয়েছে বহি: বিভাগ পরিষেবা, শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবা চালু রয়েছে।
ছবি সৌজন্য – নিজস্ব