
মুখোমুখি বসিয়ে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে হেফাজতে নিয়ে জেরা করার সিবিআইয়ের আবেদন ফিরিয়ে জেলে গিয়ে জেরা করতে বলল আদালত।
সোমবার ভার্চুয়াল মাধ্যমে শিয়ালদহ আদালতে হাজির করানো হয়েছিল সন্দীপ ঘোষকে। আদালতে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন টালা থানার সিসিক্যামেরার ফুটেজ পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। পাশাপাশি মোবাইলের ফরেন্সিক রিপোর্টও এসেছে। তাতে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চেয়ে আবেদন করা হয়। এরপরেই বিচারক পাল্টা প্রশ্ন করেছেন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জেলে গিয়ে কি এঁদের জেরা করা হয়েছে। যা তথ্য মিলেছে তাতে আগে জেলে গিয়ে জেরা করতে বলেছেন বিচারক। অসহযোগিতা করলে তবে কোর্টে আসতে বলেছে শিয়ালদহ কোর্ট।
