জেলাশাসকের অফিসের সামনে একাই ধর্নায় অগ্নিমিত্রা

0
227
dhornay agni mitra
dhornay agni mitra
মিথ্যে মামলায় বিজেপি কর্মীদের গ্রেফতারের অভিযোগে জেলাশাসকের অফিসের সামনে একাই ধর্নায় অগ্নিমিত্রা পাল। ডিএম অফিসের সামনে ১৪৪ ধারা জারি থাকায় একাই প্ল্যাকার্ড, পতাকা নিয়ে রাস্তায় বসে পড়েছেন তিনি। প্ল্যাকার্ডে পুলিশকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
অগ্নিমিত্রা পালের অভিযোগ ভোটের একদিন আগে বিজেপির নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ। যাঁরা বিজেপির সক্রিয় কর্মীদের তাঁদেরকে মিথ্যে অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। যাতে বিজেপির হয়ে কাজ করতে না পারে। তাঁর হুঁশিয়ারি এখন ট্রেলার দেখাচ্ছেন, ৪ তারিখের পর জয় পেয়ে আসল সিনেমা দেখানো হবে।