জেলেই বৃদ্ধাশ্রম, বাকি জীবন সেখানেই, মুখ্যমন্ত্রীকে দিলীপ

0
292
Old age home in Jail rest of life there Dilip to Chief Minister
Old age home in Jail rest of life there Dilip to Chief Minister
জেলেই বৃদ্ধাশ্রম হবে, বাকি জীবন সেখানেই কাটাতে হবে। ফের মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করেছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
তিনি আরও বলেছেন ইডি-সিবিআইও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন। তারপরে জেলেই বৃদ্ধাশ্রম তৈরি হবে। ওখানেই বাকি জীবন কাটাতে হবে। দিলীপ ঘোষ আরও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুই করতে পারবেন না। মানুষই এবার ওঁনাকে জুতো লাঠি, ঝাঁটা দেখাবে। ৪০-৪৫ বছর রাজনীতি করার পর চোর স্লোগান শোনার চেয়ে দুর্ভাগ্যের আর কী হতে পারে। একইসঙ্গে এই রাজ্য  সরকার নয়, আদালত চালাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।