জেলে মোবাইল পাচ্ছে শাহজাহান, অভিযোগ শুভেন্দুর

0
218
jail e phone pachhe sahajahan
jail e phone pachhe sahajahan
সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহান, শেখ আলমগিরদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। আর এদিনেই জেলে শাহজাহান মোবাইল ফোন ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।
সন্দেশখালির সভা থেকে বিরোধী দলনেতা বলেছেন শেখ শাহজাহানকে আর দমদম সেন্ট্রাল জেলে রাখা যাবে না। জেলের ভিতরে তাঁকে সবরকম সুযোগ সুবিধে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে বিরোধী দলনেতা বলেছেন গঙ্গাধর কয়ালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার সংস্থা আইপ্যাক ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। গঙ্গাধর কয়াল সিবিআই চেয়ে হাইকোর্টে গিয়েছেন। ওদের চক্রান্ত ফাঁস হবে। ১৪ দিনের জেল হেফাজত শেষে শুক্রবার বসিরহাট আদালতে তোলা হয়েছিল শেখ শাহজাহান, শেখ আলমগির, দিদারবক্সকে। দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর ফের জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারপতি।