সোশ্যাল মিডিয়ায় পরিচয়। কাউন্সিলিংয়ের জন্য ডেকে পিৎজা, জলে কিছু মিশিয়ে খাইয়ে অজ্ঞান অবস্থায় আইআইএম-র হস্টেলে যৌন নির্যাতন। পুলিশে এমনই অভিযোগ করেছে নির্যাতিতা। পেশায় মনোবিদ ওই তরুণীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় অভিযুক্তর। শুক্রবার সকাল ১১টা ৪৫ মিনিটে ম্যানেজমেন্ট ছাত্রকে কাউন্সেলিং করাতে আইআইএম-র লেক ভিউ হস্টেলে যান ওই তরুণী। তাঁর অভিযোগে হস্টেলে ঢোকার সময় ভিজিটর্স বুকে সই করতে দেয়নি প্রভাবশালী ওই ছাত্র। সেখানে লাঞ্চে পিৎজা, জল খাওয়ার পর আচ্ছন্ন হয়ে যান বলে অভিযোগ তরুণীর। আচ্ছন্ন থাকা অবস্থাতেই তরুণীকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। তরুণীর দাবি তাঁর হুঁশ ফেরে রাত ৮টা ৩৫ মিনিটে। প্রায় ৯ ঘণ্টা হস্টেলে ছিলেন।
গ্রাম থেকে শহর
News & Much More








