জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিককে ইডি-র তলব, দেগঙ্গার তৃণমূল নেতাকেও

0
193
JYOTIPRIYO GHONISTHA BARIK K ED R TALAB DEGANGA R TMC NETA K O 1
JYOTIPRIYO GHONISTHA BARIK K ED R TALAB DEGANGA R TMC NETA K O 1
রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসকে শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরার করেছে ইডি। দেগঙ্গার তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তাঁর দাদা আলিফকেও বৃহস্পতিবার তলব করা হয়েছে।
মঙ্গলবার বারিক বিশ্বাসের বাড়ি, ফ্ল্যাট, রাইসমিলে ম্যারাথন তল্লাশিতে ২০ লাখ টাকা, প্রচুর নথি উদ্ধার করে ইডি আধিকারিকরা। পরিবারের লোকজন ওই টাকার উৎস সম্পর্কে কোনও তথ্যই দিতে পারেনি বলে ইডি সূত্রে খবর। শুধু বারিক বিশ্বাস নয় দেগঙ্গার তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তাঁর দাদা আলিফকেও তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। আনিসুর ও আলিফ নুরের বাড়িতে ২১ ঘণ্টা তল্লাশি চালায় ইডির আধিকারিকরা। মঙ্গলবার ভোররাত থেকে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার ১০ জায়গায় একযোগে হানা দেয় ইডি অফিসাররা। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়েও তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাই জাহাঙ্গির আলমের চালকলেও হানা দিয়েছিল ইডি।