
এবার ঝাঁটা-লাঠি হাতে সন্দেশখালির মহিলাদের একাংশের রাত জেগে পাহারা দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে ঝাঁটা-লাঠি নিয়ে রাত জেগে রাস্তায় বসে পাহারা দিচ্ছেন বেড়মজুর এলাকার বসিন্দা মহিলারা।
সন্দেশখালির বাসিন্দাদের একাংশের অভিযোগ, রাত হলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় এলাকায় গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। পাশাপাশি গ্রামে তল্লাশি চালানোর নামে পুলিশ অত্য়াচার চালাচ্ছে বলেও অভিযোগ।এদিকে রবিবার থেকে সন্দেশখালিতে তল্লাশি জোরদার করেছে পুলিশ। এরপর সোমবার রাতে মহিলাদের পাহারা দেওয়ার এই ভিডিও ভাইরাল হয়েছে যা নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন পুলিশ ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব সন্দেশখালির মহিলদের ওপর লাগাতার অত্যাচার চালিয়েছে। যারফলে এখন প্রতিবাদে নেমেছে সেখানের মহিলারা।
