গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk ঝাঁটা হাতে লকেট, গঙ্গাজল ছেটালেন অগ্নিমিত্রা, বিজেপির কর্মসূচিতে ধুন্ধুমার

    ঝাঁটা হাতে লকেট, গঙ্গাজল ছেটালেন অগ্নিমিত্রা, বিজেপির কর্মসূচিতে ধুন্ধুমার

    0
    175
    ঝাঁটা হাতে লকেট, পুলিশকে গঙ্গাজল ছেটালেন অগ্নিমিত্রা। আর জি করকাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে বিজেপির মহিলা মোর্চার থানা শুদ্ধিকরণ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কলকাতা থেকে জেলা।
    মানিকতলায় বিজেপির ডিসি নর্থের অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ঝাঁটা হাতে অভিযানে নামেন বিজেপির নেতা কর্মীরা। ডিসি নর্থের অফিসের সামনে লকেট চট্টোপাধ্যায় ব্যারিকেড টপকালে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়। পাল্টা লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। গঙ্গাজল ছিটিয়ে ঝাঁটা হাতে ডিসি নর্থের অফিসের সামনে রাস্তা পরিস্কার করেন বিজেপি কর্মীরা। এদিকে বেহালা থানায় পুলিশের সামনেই গোবরজল, গঙ্গাজল ছিটিয়ে রাস্তা পরিস্কার করেন বিজেপি কর্মীরা। পুলিশকে লক্ষ্য করে গঙ্গাজল ছেটান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আর জি করকাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে ১০০টি থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে বিজেপির মহিলা মোর্চা। সকাল থেকেই হাওড়া, নৈহাটি, পুরুলিয়া সহ রাজ্যের বিভিন্ন থানায় কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।