ঝাড়খণ্ডের চাকুলিয়ায় ঘুরছে বাঘ, আতঙ্কে ঝাড়গ্রাম

0
445
ছবি সৌজন্যে : নিজস্ব
ঝাড়খণ্ডের চাকুলিয়ায় গ্রামে ঘুরছে বাঘ, ভিডিও সামনে আসতেই ঘুম উড়েছে ঝাড়গ্রামের বাসিন্দাদের। বিশেষ করে ঝাড়খণ্ড লাগোয়া বেলপাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করেছে বন দফতর।
এর আগে লালগড়ে বাঘের দেখা মিলেছিল। সাধারণ মানুষ বাঘটিকে পিটিয়ে মেরেছিল। এরইমধ্যে ঝাড়খণ্ডে ২ দিন ধরে একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে ঘুরতে দেখা যাচ্ছে। বনদফতর সূত্রে খবর ওড়িশার সিমলিপাল থেকে কোনওভাবে এই বাঘটি ঝাড়খণ্ডে ঢুকে পড়েছে।
আর তাতেই সতর্ক হয়েছে বন দফতর। কারণ এর আগে এই রাস্তা দিয়েই লালগড়ে ঢুকে পড়েছিল বাঘ।