গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Newsdesk ঝাড়গ্রামে আক্রান্ত বিজেপি প্রার্থী, কমিশনে বিজেপি  

    ঝাড়গ্রামে আক্রান্ত বিজেপি প্রার্থী, কমিশনে বিজেপি  

    0
    2145
    BJP candidate affected in Jhargram BJP in commission
    BJP candidate affected in Jhargram BJP in commission

    ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী প্রণত টুডুর ওপর হামলার অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।বিজেপির তরফে কমিশনকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে মঙ্গলবার প্রচার চলাকালীন ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী প্রণত টুডুকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে।

    এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে বিজেপির তরফে। মঙ্গলবার দলীয় নেতা-কর্মীদের নিয়ে রোহিণী থেকে রোেঘরা যাচ্ছিলেন প্রণত টুডু। তখনই প্রণত ও বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রণত টুডু বলেছিলেন, তাঁর গাড়ি সামনে ছিল।পিছনে ছিলেন দলীয় কর্মীরা। আচমকাই তৃণমূলের গুন্ডাবাহিনী হামলা চালায়। গাড়ি থেকে আমাকে কলার ধরে নামানো হয়। মহিলা মোর্চার সদস্যদের উপরও হামলা চলে। ফলে এদিনের ঘটনা সন্দেশখালিকেই মনে করাচ্ছে। আগে থেকেই ইট, পাথর মজুত করা ছিল, ফেসবুক পোস্টে সেই ভিডিও তুলে ধরেন প্রণত।