
থ্রেট কালচারে সমর্থনকারী অধ্যাপকদের লজ্জা হওয়া উচিত। তাঁর আত্মা এদের তাড়া করে বেড়াবে। ঝাড়গ্রাম মেডিক্যালের ডাক্তার মৃত্যুর আগে চিকিৎসক গ্রুপে লেখা আর জি কর নিয়ে মেসেজ ফের নাড়িয়ে দিয়েছে চিকিৎসকমহলকে।
বৃহস্পতিবার ঝাড়গ্রামে লজের দরজা ভেঙে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের অ্যানাস্থেসিয়া বিভাগের ডাক্তার দীপ্র ভট্টাচার্য-র দেহ উদ্ধার হয়। বিছানায় পড়েছিল কেটামাইন ইঞ্জেকশন। পুলিশের প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়ে থাকতে পারেন চিকিৎসক। কিন্তু মৃত্যুর আগে চিকিৎসক গ্রুপে লেখা মেসেজ এবং স্ত্রীকে পাঠানো সুইসাইড নোট ঘিরে রহস্ত তৈরি হয়েছে। সুইসাইড নোটে স্ত্রীর সঙ্গে মনোমানিল্যের কথার উল্লেখ রয়েছে। দীপ্র-র স্ত্রী এসএসকেএম হাসপাতালের নার্স। কিন্তু মৃত্যুর কিছু আগে চিকিৎসক গ্রুপে হাসপাতালের রেট কালচার নিয়ে সরব হয়েছেন আর জি করের প্রাক্তনী ওই চিকিৎসক। মেসেজে লিখেছেন গ্রেট কালচার, স্বজনপোষণে বিশ্বাসীরা সন্দীপ ঘোষের থেকে কম নয়। এখনও যাঁরা ডাক্তারি ছাত্রছাত্রীদের প্লেট দিচ্ছেন তাদের লজ্জা থাকা উচিত।
তাঁর আত্মা এদের তাড়া করে বেড়াবে। বৃহস্পতিবার সকালে অনেক ডাকাডাকির পর সাড়া না দেওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। এরপর দরজা ভেঙেই দেহ উদ্ধার হয়।
