
ঝাড়গ্রামে আদিবাসীদের আর্চারির অ্যাকাডেমির প্লেয়াররা একদিন অলিম্পিকে সোনা পাবে। আশাপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিরসা মুণ্ডার ১৫০তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেছেন ছৌশিল্পীদের ট্যালেন্টকেও কাজে লাগানো হোক। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ছৌশিল্পীরা ভাল জাম্প করেন। পশ্চিমের জেলার ছেলেমেয়ের জিমন্যাস্টিক, অ্যাথলেটিক্সের ট্রেনিংয়ে বিষযটি ভেবে দেখতে অরূপ বিশ্বাসকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ঝাড়গ্রামের আর্চারির অ্যাকাডেমির ছাত্রছাত্রীরা যে দেশের বড় টুর্নামেন্টে ডাক পান সেকথাও বলেছেন। ওই অনুষ্ঠান থেকেই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন এই একডেমির একজন কৃতী ছাত্র জুয়েল সরকার ইন্ডিয়া টিমে আছে। পাশাপাশি বাংলার আর্চারির ৩৩ জনের যে টিম রয়েছে, তারমধ্যে ২৩ জনই ঝাড়গ্রামের আর্চারির অ্যাকাডেমির। মুখ্যমন্ত্রী জানিয়েছেন একসময়ে রক্তাক্ত জঙ্গলমহলে এখন শান্তি ফিরছে। তাঁর সরকার ২০১১-য় ক্ষমতায় আসার পর ট্রাইবাল উন্নয়নের জন্য সেভাবে বরাদ্দ করা হত না।
মাত্র ১৬০ কোটি টাকা বরাদ্দ করা হত। এখন সেখানে দেড় হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ হয়। এর পাশাপাশি শিক্ষা, উন্নয়নের লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও বলেছেন।
ছবি সৌজন্যে :ফেসবুক








