ঝাল খেলেই কমবে মেদ

0
172
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

ঝালজাতীয় খাবার শুধু জিভে জল আনে না, পেটের মেদ কমাতেও সাহায্য করে। অবাক হলেও কিন্তু এটাই সত্যি গবেষণা বলছে, কিছু নির্দিষ্ট মসলা, যেমন দারুচিনি, আদা, গোলমরিচ ও কাঁচামরিচ শুধু খাবারের স্বাদই বাড়ায় না, বরং ওজন কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এখন প্রশ্ন হল,কিভাবে এই মসলাগুলো মেদ কমাতে সাহায্য করে।যেমন,দারুচিনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং বিপাক বাড়ায়।এটি শরীরের ফ্যাট বার্ন করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, যা পেটের মেদ কমাতে সাহায্য করে।আদা হজমশক্তি বাড়ায় এবং শরীরের অতিরিক্ত ফ্যাট গলাতে সাহায্য করে।এটি শরীরের তাপমাত্রা বাড়িয়ে ক্যালরি পোড়ানোর প্রক্রিয়াকে সক্রিয় রাখে।ওদিকে,গোলমরিচে থাকা পাইপেরিন নামক উপাদান ফ্যাট সেল ভাঙতে সাহায্য করে এবং নতুন ফ্যাট সেল তৈরি হওয়া রোধ করে। এটি বিপাক বাড়িয়ে ওজন কমাতে সহায়ক। আবার,কাঁচা লংকায় থাকা ক্যাপসাইসিন শরীরের তাপ উৎপাদন বাড়িয়ে ক্যালরি পোড়াতে সাহায্য করে।এটি খিদে কমায় এবং ফ্যাট বার্ন করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।বলা হয়,এই মসলাগুলো প্রতিদিনের রান্নায় ব্যবহার করুন।দারুচিনি চায়ে মিশিয়ে খেতে পারেন, আদা কুচি করে সালাদ বা তরকারিতে যোগ করুন,গোলমরিচ গুঁড়ো করে সব ধরনের খাবারে ছিটিয়ে দিন, আর কাঁচালংকা ব্যবহার করুন স্যুপ, সালাদ বা তরকারিতে।আসলে ঝাল খাবার শুধু মুখরোচকই নয়, স্বাস্থ্যকরও বটে।দারুচিনি, আদা, গোলমরিচ ও কাঁচালংকার মতো মসলাগুলো প্রতিদিনের ডায়েটে যোগ করে পেটের মেদ কমাতে পারেন সহজেই।তবে মনে রাখবেন, শুধু ঝাল খাবারই নয়, নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্যাভ্যাসও ওজন কমানোর জন্য জরুরি।অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়।তেমনই ঝালজাতীয় খাবার স্বাস্থ্যকর হলেও অতিরিক্ত ঝাল খাওয়া উচিত নয়।

বিশেষ করে যাদের পেটের সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে।পরিমিত পরিমাণে ঝাল খাবার খান এবং শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করুন।