
ধর্মঘট মেটার দিনেই আবারও অভিযোগের পাহাড় টলিপাড়ায়। এবার ফেডারেশনের বিরুদ্ধে সরব হয়েছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা।
তাদের অভিযোগ সোর্স থাকলেই মিলছে কাজ। ৬ বছর ধরে পরীক্ষার মাধ্যমে গিল্ডের কার্ড দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। যোগ্যতা থাকলেও গিল্ডের কার্ড অমিল। অ্যাসিস্ট্যান্ড ডিরেক্টরদের আরও অভিযোগ নতুন নতুন ছেলেমেয়রা সিনেমা বানাতে চাইলে চাপিয়ে দেওয়া হচ্ছে ফেডারেশনের আইন। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের সঙ্গে সরব হয়েছেন মেকআপ আর্টিস্টরাও। পরীক্ষার মাধ্যমে যোগ্যরা যাতে কাজ পান সেই দাবিই তুলেছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং মেকআপ আর্টিস্টরাও।









