নির্যাতিতা রাত ৮টা ৩৫ মিনিটে আইআইএম জোকার হস্টেল থেকে বেরিয়ে কিভাবে একই সময়ে ৮টা ৩৫ মিনিটে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রশ্ন তুলেছেন অভিযুক্ত-র আইনজীবী। তাঁর প্রশ্ন জোকা আইআইএম থেকে হরিদেবপুর থানা অন্তত ৪ থেকে সাড়ে ৫ কিলোমিটার। একইসময়ে এতটা রাস্তা কি করে যাওয়া সম্ভব। মেয়েকে দিয়ে থানায় অভিযোগপত্র লেখানো হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন অভিযোগকারিণীর বাবা। তাঁর মেয়ের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেনি। মেয়ের ওপর নির্যাতনও হয় নি।
গ্রাম থেকে শহর
News & Much More






