
আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ভোটে খরচের টাকা কোথায় গিয়েছে হিসেব চেয়ে এবার অঞ্চল সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনায় শোরগোল পরে যায়। জানা গিয়েছে, বুধবার দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন ভগবন্তপুর অঞ্চলের তৃণমূল সভাপতি রামকৃষ্ণ রায়। এই ঘটনাকে কেন্দ্র করেপ্রকাশ্যে এসেছে তৃণমূলের কোন্দল। বিক্ষোভের ইন্ধন জুগিয়েছেন ব্লক সভাপতি হীরালাল ঘোষ, দাবি অঞ্চল সভাপতির। পাল্টা ব্লক সভাপতির দাবি, অঞ্চল সভাপতি চন্দ্রকোণার বিধায়ক অরূপ ধাড়ার ঘনিষ্ঠ, ভোটের টাকা তাঁর কাছে পৌঁছলেও তিনি সঠিকভাবে খরচ করেননি। এই নিয়ে মন্তব্য করতে চাননি চন্দ্রকোণার তৃণমূল বিধায়ক।
