টাকা খেয়ে হকার বসালেই গ্রেফতার, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

0
178
ekjoner ektai dala
ekjoner ektai dala

টাকা খেয়ে বসিয়ে পরে বুলডোজার দিয়ে উচ্ছেদ চলবে না। ফুটপাথ দখলমুক্ত করার অভিযান নিয়ে পলিশ, নেতা, কাউন্সিলদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে কাউন্সিলরের জায়গায় এটা হবে তাঁকে গ্রেফতার করা হবে। এরপরেই তিনি বলেছেন গড়িয়াহাট, হাতিবাগানে রাস্তা দখল হয়ে গিয়েছে। এতে নিজের দলের কাউন্সিলরদের অনেক দোষ আছে মেনে নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন তাঁরা ভাবছেন মাসে চাঁদা পেলেন আর হয়ে গেল। ডাল-ভাত-মাছ-তরকারি খেয়েও সন্তুষ্ট থাকা যায়। বেশি মিষ্টি খেলে ডায়বিটিস হবে বলেও তীব্র ভর্ৎসনা করেছেন মুখ্যমন্ত্রী। এরপরেই তিনি নেতা পুলিশকে লোভ সংবরণ করতে বলেছেন। নবান্নে ৭ কর্পোরেশনের মেয়র, পুরসভার চেয়ারম্যান, জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন হকা উচ্ছেদ লক্ষ্য নয়।