টাকা দ্বিগুনের নামে প্রতারণা ঘোলায়, অভিযুক্তর বাড়ি ভাঙচুর

0
225
gholay protarona
gholay protarona
টাকা দ্বিগুন করার টোপ দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ ঘিরে তুলকালাম সোদপুরের ঘোলা। অভিযুক্তর বাড়ি ভাঙচুর করেছেন মহিলারা।
টাকা হাতিয়ে এলাকা ছেড়েছেন আরতি রায় ও তাঁর স্বামী বিনয় রায়। জানা গিয়েছে টাকা দ্বিগুন করে দেওয়ার টোপ দিয়ে এলাকার কয়েকশো মহিলার কাছ টাকা তুলেছিলেন তাঁরা। এরপরে হঠাৎ করেই এলাকা ছাড়েন স্বামী স্ত্রী। খবর পেয়ে শুক্রবার সকালে অভিযুক্তদের বাড়ির সামনে জমায়েত করেন প্রতারিত মহিলারা। এরপরেই শুরু হয় বাড়ি ভাঙচুর। খবর পেয়ে এলাকায় ঘটনাস্থলে পৌঁছন নিউ ব্যারাকপুর থানার পুলিশ। অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ।