টাকা হাতানো-অত্যাচার, বউমা খুনে বিস্ফোরক শ্বশুর 

0
1102
Explosive father in law kills wife torture money grabbing
Explosive father in law kills wife torture money grabbing
দিনের পর দিন রেলে কর্মরত ছেলে ও বৌমার দ্বারা অত্যাচারিত হয়েছেন। হুগলির ভদ্রেশ্বরে বৌমাকে খুনের ঘটনায় আদালতে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন অভিযুক্ত শ্বশুর।
ধৃত শ্বশুর আদালতে আরও বলেছেন, তাঁর টাকা-পয়সা হাতিয়ে নেওয়া হয়েছিল। পাশাপাশি তাঁকে দিয়েই বাড়ির সমস্ত কাজ করানোর অভিযোগ তুলেছেন তিনি। যারফলে রাগের বসে কাটরি দিয়ে তিনি বৌমাকে খুন করেছেন বলে আদালতে স্বীকারোক্তি করেছেন অভিযুক্ত। হুগলির ভদ্রেশ্বরেঘুমন্ত বৌমাকে কাটারি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল শ্বশুরের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর স্বামী নীলাংশু সকালে বাইরে বেরিয়েছিলেন। মিঠু মিত্র তাঁর ১০ বছরের মেয়েকে নিয়ে নিজের ঘরে ঘুমিয়েছিলেন। অভিযোগ সেই সময় ঘরে ঢুকে বৌমাকে কুপিয়ে খুন করেন শ্বশুর হিমাংশু মিত্র।