টাঙ্গন নদীর জলে প্লাবিত মালদার ২ গ্রাম, আতঙ্কে স্থানীয়রা 

0
242
2 villages of Maldar flooded by Tangon river locals panicm
2 villages of Maldar flooded by Tangon river locals panicm
টানা বৃষ্টির ফলে টাঙ্গন নদীর জলে প্লাবিত মালদার পারহবি নগর ও ঠাংভাঙ্গা গ্রামের বিস্তীর্ণ কৃষি জমি। রাস্তা ভেঙ্গে ওই এলাকায় জলবন্দি হয়ে পড়েছে প্রায় ৪০টি পরিবার। 
যারফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামের বাসিন্দারা। তাঁদের আশংকা আর অল্প জল বাড়লেই এলাকার বাড়িগুলিতে জল ঢুকবে আর কিছুদিনের মধ্যেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্রে যেতে হবে। বারবার নদী ভাঙনের ফলে ঘর ছাড়া হতে হচ্ছে গ্রামবাসীদের, এই নিয়ে প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছে এলাকাবাসী। বেশ কিছু দিন আগে রাতভর প্রবল বৃষ্টি হয় সেই বৃষ্টিতে পারহবি নগর এলাকায় রাস্তা ভেঙ্গে যায় নদী ধারে বেশ কিছু জায়গায় ধস নামতে থাকে বলে জানা গিয়েছে। গ্রামবাসীরা প্রশাসনের কাছে এই নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন নদীর পার পাথর দিয়ে বাঁধানোর জন্য।