গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Video News টানা বৃষ্টিতে ডুবেছে রাস্তা, ভরসা কলার ভেলা-নৌকা

    টানা বৃষ্টিতে ডুবেছে রাস্তা, ভরসা কলার ভেলা-নৌকা

    0
    203

    টানা বৃষ্টিতে জলমগ্ন বাদুড়িয়ায় রোগীর ভরসা কলাগাছের ভেলা। সেই ভিডিও ভাইরাল হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে কার্যত জলের তলায় উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার চাতরা পঞ্চায়েতের একাধিক গ্রাম। অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় রোগীকে হাসপাতালে নিয়ে যেতে এখন ভরসা তাই কলার ভেলা। এদিকে বাঁকুড়ার বড়জোড়া থেকে হুগলির আরামবাগ। কোথাও হাঁটু, কোথাও আবার কোমর সমান জল। দোকান, ঘরবাড়ি, অঙ্গনওয়াড়ি থেকে রাস্তা সবই কার্যত জলের তলায়। তাই বাস, গাড়ির বদলে ভরসা এখন নৌকা। টানা বৃষ্টির জেরে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের একাধিক গ্রাম জলমগ্ন। শালি নদীর সেতুর ওপর দিয়ে বইছে জল। কার্যত একই ছবি আরামবাগে। টানা বৃষ্টি, ডিভিসির ছাড়া জলে আরামবাগের ৮টি গ্রামের করুণ দশা। হাঁটু, কোমর সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। এদিকে চাকদা-বনগাঁ রোড নদী না রাস্তা বোঝার উপায় নেই।