
আর জি কর বিতর্কের মধ্যেই বদলি করা হয়েছে টালা থানার ওসিকে। অভিজিৎ মণ্ডলের জায়াগায় এবার নতুন ওসি হয়েছেন মলয় দত্ত।
শ্যামপুকুর থানার অতিরিক্ত ওসি ছিলেন তিনি। এবার থেকে তিনিই টালা থানার ওসির দায়িত্ব সামলাবেন। বৃহস্পতিবার গভীর রাতে এই বদলির নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, অভিজিৎ মণ্ডল নিজেই শারীরিক অসুস্থতার জন্য ডিউটি থেকে অব্যাহতি চেয়েছিলেন। টালা থানার সদ্য প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে নিয়ে আর জি কর ঘটনার আবহে বারবার বিতর্ক দানা বেঁধেছে। সর্বশেষ বিতর্ক হয় তাঁর অসুস্থতা নিয়ে। প্রথম থেকেই আর জি করকাণ্ডে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল। টালা থানার প্রাক্তন ওসিকে তলবও করেছিল সিবিআই। কেস ডায়েরি সহ তলব করেছিলেন তদন্তকারীরা। বুধবার আচমকিা বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপরেই তাঁর জায়াগায় দায়িত্ব নিয়েছেন মলয় দত্ত।









