
টালিগঞ্জের করুণাময়ীতে আর জি কর-কাণ্ডে প্রতিবাদ মিছিলে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী শামিম আহমেদ।
মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। শুক্রবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে ১ অক্টোবর প্রতিবাদ মিছিলের কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। ফিরদৌসের দাবি, তৃণমূল কাউন্সিলরের মদতে ওই কর্মসূচিতে হামলা চালায় দুষ্কৃতীরা।মহিলাদের মারধর করারও অভিযোগ রয়েছে। কাউন্সিলর অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি পাল্টা দাবি করেন, তাঁদের মারধর এবং গালিগালাজ করেছেন আন্দোলনকারীরাই। ওই ঘটনায় পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে বলেও দাবি করেছেন ওই আইনজীবী।









